Posts

চিন্তাচেতনা

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে।

Image
ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে। ফেসবুকে অনেকটা আড়ালেই বেশ কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে রয়েছে পরিচয় গোপন করে অ্যাকাউন্ট খোলার সুবিধা বাতিল করার মতো ব্যবস্থাও। এখন অন্তত একটা প্রোফাইল ছবি ও অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য না দিলে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না ফেসবুক। এ ছাড়া অনেকটা জোর করেই ফেসবুকে মোবাইল নম্বর দিতে বাধ্য করা হচ্ছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নামে প্রোফাইলের ছবি ও মোবাইল নম্বর দেওয়া ছাড়া অ্যাকাউন্ট খোলা এখন কঠিন। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে এবং বেনামে নিপীড়নকারীদের অ্যাকাউন্ট তৈরি ঠেকাতে এ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ফেসবুক কর্তৃপক্ষ। আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, যাঁদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাঁদের জন্য ফেসবুকে প্রোফাইলের বাড়তি তথ্য দেওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে লগইন করতে গেলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এসব অ্যাকাউন্টের মালিকদের। যদি এসব অ্যাকাউন্টে মোবাইল নম্বর দেওয়া না থাকে, তবে ফেসবুক মোবাইল নম্বর ও অন্তত একটি প্রোফাইল ছবি চাইবে। তবে একই মোবাইল নম্বর দিয়ে একাধিক ফেসবুক আইডি খোলার সুযোগ রাখেনি ফেসবুক। ...

আযব ঢাকা

আজব ঢাকা -  এম,তৌহিদুজ্জামান মারুফ ঢাকার বাসায় জল নেই তবু আছে ইন্টারনেট,  নর্দমা আর ময়লার গন্ধে ফুলে গেছে পেট।  ওয়াসার লেয়ার নীচে গেছে কলে আসে ময়লা,  চাপকল আছে পাশের বাড়ি গেটে ঝুলছে তালা।  গ্যাস নেই তাতে কি হয়েছে ডিসের লাইন ওকে,  গলির মাঝে কোমর পানি বেরোই রিকশা ডেকে।  একশো পারসেন্ট স্বাবলম্বী ফকির মিসকিন নাই,  রাস্তার মোড়ে প্রতিবন্দি ভিক্ষা করে তাই।  একশো টাকার এনার্জি বাল্ব কেটে গেল ঠাশ, সেপটিক ট্যাংকে পাওয়া যাচ্ছে হাত পা বাঁধা লাশ।  সর্দি কাশি নিয়ে যদি হসপিটালে যান,  চেক আপ শেষে করবে ডাক্তার বিশাল অপারেশন।  মাথা ব্যথা নিয়ে যদি চিকিৎসাধীন মরে,  পোস্টমর্টেমে খবর আসে কিডনি নাই আহারে।  মোড়ে মোড়ে কারখানা তাও খাঁটি অষুধ নয়, তাইতো বায়ুয় গন্ধ হলে বাইরে যেতে হয়।  বিদেশ যাবার পয়সা কড়ি নেই যে অভাগার, হয় যদি গো দাতে জালা চোখ তুলে নেয় তার।  গ্যাস পানি নেই তবু আমার ফোর জি আছে বেশ,  ইন্টারনেট আর ডিশের লাইন ঠিক থাকলে ঠিক দেশ।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে তিন করণীয়

Image
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে। এর পাঁচ কোটি ইউজারের (ব্যবহারকারী) অ্যাকাউন্টের তথ্য বেহাত করে নিয়েছে দুর্বৃত্ত হ্যাকাররা। এমন পরিস্থিতিতে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের সতর্ক করতে তিনটি করণীয় বাতলে দিয়েছে। শুক্রবার ফেসবুক জানিয়েছে, আক্রান্ত পাঁচ কোটি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং বাড়তি আরো চার কোটি অ্যাকাউন্টে সতর্কতাস্বরূপ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি তাঁর অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় থাকে তবে তাদের জন্য তিনটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। Advertisement লগইন ডিভাইস চেক করুন কেউ আপনার অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে কি না তা বোঝার সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে লগইন ডিভাইসগুলো দেখা। কোন কোন পিসি, ট্যাব অথবা মোবাইল থেকে আপনি লগইন করেছেন তা এখানে গেলে দেখতে পাবেন, অপরিচিত কোনো ডিভাইস দেখলে রিমুভ বাটনে ক্লিক করে দিতে হবে। আপনার অ্যাকাউন্টের সেটিংস অপশনে গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ পাতায় ক্লিক করলে যেসব ডিভাইস থেকে আপনি ফেসবুকে প্রবেশ করেছিলেন সেগুলোর তালিকা আসবে। দিন-তারিখসহ অনেক ক্ষেত্রে লোকেশনও দেখাবে। সেখানে যদি কো...

হঠাৎ ঘুমের মধ্যে বোবায় ধরা কী এবং কেন ধরে? পড়ুন বিস্তারিত…

Image
গভীর রাত পর্যন্ত জেগে থেকে এই ব্যাপারটা নিয়ে লেখার চিন্তা মাথায় আসলো। লেখাটি ঘুম এবং স্বপ্নের সম্পর্ক নিয়ে। ঘুমে প্রায়ই আমরা উপর থেকে নিচে পড়ে যাওয়ার অনুভূতি পাই। আবার কখনো চোখ খোলা রেখেও এক চুল পরিমাণ নড়তে পারিনা। কেন? কী তার বৈজ্ঞানিক বিশ্লেষণ? তা নিয়েই আমার এই লেখা। তবে একটা কথা বলে রাখি, এগুলো কোন রোগ নয়। মানুষমাত্রই এসবের শিকার হতে পারে। আমার নিজেরও এমন অভিজ্ঞতা হয়েছে অনেকবার। যেমন ধরুন, আপনি আজ রাতে ঘুমাতে গেলেন। বাতি নিভালেন, নরম বিছানায় গা এলিয়ে দিলেন, অল্প অল্প তন্দ্রা লেগে এলো, হঠাৎ মনে হলো আপনি অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছেন। চমকে উঠলেন আপনি। আবার হয়তো একদিন আপনি আরামেই ঘুমিয়ে আছেন। হটাৎ ঘুমটা একটু পাতলা হতে লাগলো আর আপনি দেখলেন যে আপনি আর নড়াচড়া করতে পারছেন না। মনে হচ্ছে কেউ আপনাকে চেপে ধরে আছে। আপনি প্রাণপনে চিৎকার করতে চাইছেন কিন্তু গলা দিয়ে কোন স্বর বের হচ্ছে না। একটা আঙ্গুলও নাড়াতে পারছেন না আপনি। কিছুক্ষন পর ঘেমে উঠলেন আপনি। স্বাভাবিক হয়ে আসলো সবকিছু। উপরের ঘটনা দুটি জীবনে ঘটেনি এমন মানুষ পাওয়া বিরল। তাছাড়াও আপনি ঘুমের মধ্যে কথা বলা, ন...

প্রতিদিন একটি আমলকি খেলে কী হয়?

Image
আমলকি খেলে প্রথমে যেমন বিস্বাদ ঠেকে কিন্তু একটু পরেই মিষ্টি স্বাদে মুখ ভরে যায়, তেমনি এর গুণগুলোও ভারী মিষ্টি। আমলকিতে প্রচুর ভিটামিন সি থাকে। আমলকিতে পেয়ারা ও কাগজি লেবুর চেয়ে ৩ গুণ ও ১০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে। আমলকিতে কমলার চেয়ে ১৫ থেকে ২০ গুণ বেশি, আপেলের চেয়ে ১২০ গুণ বেশি, আমের চেয়ে ২৪ গুণ এবং কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে। প্রতিদিন একগাদা ভিটামিন ট্যাবলেট না খেয়ে একটি করে আমলকি খান। এই ছোট্ট ফলটি আপনার শরীরে অনেক উপকার বয়ে আনবে। আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এটি চুলের খুশকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে। আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে। একগ্লাস দুধ বা পানির মধ্যে আমলকি গুঁড়া ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুইবার খেতে পারেন। এ্যাসিডিটির সমস্যা কম রাখতে সাহায্য করবে। আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে। খাবারের সঙ...

ঘূর্ণিঝড় তিতলি: ১০ নম্বর বিশেষ বুলেটিনে এ হুঁশিয়ারি সংকেত

বাংলাদেশের খুলনা ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘তিতলি’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এ কারণে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (১০ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদফতরের ১০ নম্বর বিশেষ বুলেটিনে এ হুঁশিয়ারি সংকেত জারির কথা বলা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মাহমুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থিত তীব্র ঘূর্ণিঝড় তিতলি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। এটি আরও কিছুটা উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি খুব ধীরে ধীরে আগাচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে হয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড়টি আগামীকাল বৃহস্পতিবার বিকেল থেকে ভূ-ভাগে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত যে গতিপথ তাতে এটি ভারতের উরিষ্যা ও পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের খুলন...

ভবিষ্যতে সাংবাদিকতা করবে রোবট?

Image
গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের (এনআরআই) প্রকাশিত একটি প্রতিবেদন চমকের সৃষ্টি করেছে। সেখানে বলা হয়েছে, প্রযুক্তিগতভাবে সামনের ১০ থেকে ২০ বছরের মধ্যে জাপানের কর্মক্ষেত্রে ৪৯ শতাংশ কাজ করে দেবে রোবট। প্রতিবেদনে আরো বলা হয়, ভবিষ্যতে অফিসের ক্লার্ক, ব্যাংক টেলার, নিরাপত্তাকর্মী, সুপারমার্কেটের দোকানদার, ট্রেন অপারেটর, বিভিন্ন খাবারের ডেলিভারি বয়, ক্লিনারসহ আরো অনেক সাধারণ কাজ রোবটদের দিয়েই করানো হতে পারে। খবরটি জানিয়েছে ভারতের আইটিবিষয়ক সাময়িকী পিসি কোয়েস্ট। তবে সবকিছুই তো আর রোবট দিয়ে করা যাবে না। কিছু পেশা, যেমন—ডাক্তার ও স্বাস্থ্যসেবা কর্মী, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, অভিনয়শিল্পী, সমালোচক, আইনজীবী, শিক্ষক, আলোকচিত্রশিল্পী, টিভি সম্প্রচারকারক, লেখক—এঁদের বিকল্প কখনোই রোবট হবে না বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। তবে মজার বিষয়, এনআরআই প্রতিবেদনে সাংবাদিকতা পেশা যে রোবটকে দিয়ে হবে না, সেটি কিন্তু উল্লেখ করা হয়নি। প্রযুক্তির যে অগ্রগতি হয়েছে আজকাল সেখানে যে রোবট, মানুষ সাংবাদিকের পদ দখল করবে না, সে কথা হলফ করে বলা যাচ্ছে না। আমরা এমন এক যুগে...