যে কোনো উপায়ে ব্যবহারকারী বাড়ানোয় জোর ফেইসবুকের?
সব কিছুর উপরে আরও বেশি ব্যবহারকারী যোগ করা দরকার- ২০১৬ সালে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এক বিবৃতিতে কর্মীদের এমন বার্তা পাঠিয়েছিলেন ফেইসবুকের এক শীর্ষ কর্মকর্তা। বৃহস্পতিবার ফেইসবুকের ওই অভ্যন্তরীণ বার্তা নিয়ে খবর প্রকাশ করে বাজফিড নিউজ। অ্যান্ড্রু বোজওয়ার্থ নামে ফেইসবুকের এক ভাইস প্রেসিডেন্ট ওই বার্তা পাঠিয়েছিলেন, তিনি ‘বজ’ নামে পরিচিত। ফেইসবুক কীভাবে ২১০ কোটি ব্যবহারকারীর প্ল্যাটফর্মে উন্নত হলো তার কৌশল আর ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমটি কীভাবে ব্যবহার করে তা নিয়ে কোনো অনুসন্ধানে আগে এই বার্তার খবর প্রকাশ পায়নি। কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি নিয়ে আলোচনার মুখে নতুন মোড় জন্ম দিয়েছে ‘দ্য আগলি’ শিরোনামে বজ-এর দেওয়া ওই বার্তা। কী ছিল এতে? বজ-এর ওই বার্তার পুরো অনুবাদ এই রকম- আমরা প্রায়ই আমাদের কাজের ভালো বা খারাপ দিক নিয়ে আলোচনা করি। আমি নোংরা দিকটা নিয়েই কথা বলতে চাই। আমরা মানুষকে সংযুক্ত করি। যদি তারা একে ইতিবাচক করে তোলে তবে এটি ভালো হতে পারে। হয়তো কেউ এখানে ভালোবাসা খুঁজে পাবেন। হয়তো এটি কাউকে আত্মহত্যা থেকে সরিয়ে জীবন বাঁচাতে সহায়তা করবে। তাই আমরা আরও মানুষকে সংযুক্ত ...