Posts

Showing posts from October 13, 2018

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে তিন করণীয়

Image
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বড় ধরনের হ্যাকিংয়ের শিকার হয়েছে। এর পাঁচ কোটি ইউজারের (ব্যবহারকারী) অ্যাকাউন্টের তথ্য বেহাত করে নিয়েছে দুর্বৃত্ত হ্যাকাররা। এমন পরিস্থিতিতে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীদের সতর্ক করতে তিনটি করণীয় বাতলে দিয়েছে। শুক্রবার ফেসবুক জানিয়েছে, আক্রান্ত পাঁচ কোটি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং বাড়তি আরো চার কোটি অ্যাকাউন্টে সতর্কতাস্বরূপ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি তাঁর অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় থাকে তবে তাদের জন্য তিনটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। Advertisement লগইন ডিভাইস চেক করুন কেউ আপনার অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে কি না তা বোঝার সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে লগইন ডিভাইসগুলো দেখা। কোন কোন পিসি, ট্যাব অথবা মোবাইল থেকে আপনি লগইন করেছেন তা এখানে গেলে দেখতে পাবেন, অপরিচিত কোনো ডিভাইস দেখলে রিমুভ বাটনে ক্লিক করে দিতে হবে। আপনার অ্যাকাউন্টের সেটিংস অপশনে গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ পাতায় ক্লিক করলে যেসব ডিভাইস থেকে আপনি ফেসবুকে প্রবেশ করেছিলেন সেগুলোর তালিকা আসবে। দিন-তারিখসহ অনেক ক্ষেত্রে লোকেশনও দেখাবে। সেখানে যদি কো...