Posts

Showing posts from February 22, 2018

বাড়ছে ডোমেইন নিবন্ধনের সংখ্যা

বিশ্ব জুড়ে বাড়ছে ইন্টারনেট ডোমেইন নিবন্ধনের সংখ্যা। চতুর্থ প্রান্তিকের পর সর্বমোট নিবন্ধিত ডোমেইনের সংখ্যা হয়েছে ৩৩ কোটি ২৪ লাখ। বুধবার নিবন্ধিন ডোমেইনের সংখ্যা প্রকাশ করেছে শীর্ষস্থানীয় ডোমেইন নাম ও ইন্টারনেট সিকিউরিটি প্রতিষ্ঠান ভেরিসাইন। চতুর্থ প্রান্তিকে মোট ডোমেইন নিবন্ধন হয়েছে ১৭ লাখ, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। হিসাবে শুধু ‘টপ-লেভেল-ডোমেইনের’ সংখ্যাই জানিয়েছে ভেরিসাইন। এখানে ‘টপ-লেভেল-ডোমেইন’-এর সংখ্যা বলা হয়েছে ৩৩ কোটি ২৪ লাখ। ভেরিসাইন-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২০১৭ সালে নতুন ‘ডটকম’ ও ‘ডটনেট’ টপ-লেভেল-ডোমেইন নিবন্ধন হয়েছে ৯০ লাখ। ২০১৬ সালে সংখ্যাটি ছিল ৮৮ লাখ। ২০১৭ সালের চতুর্থ প্রান্তিক পর্যন্ত শুধু ডটকম ও ডটনেট মিলে মোট ডোমেইন নিবন্ধন সংখ্যা হয়েছে ১৪ কোটি ৬৪ লাখ। বাকি নিবন্ধনগুলো হয়েছে অন্যান্য ডোমেইনে। এক বছরে নিবন্ধন সংখ্যা বেড়েছে ২.৯ শতাংশ। ভেরিসাইন আরও জানিয়েছে, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডটকম ডোমেইনের সংখ্যা হয়েছে ১৩ কোটি ১৯ লাখ। আর ডটনেট ডোমেইনের সংখ্যা ১.৪৫ কোটি।

অনলাইন পর্ন নিষিদ্ধ চেয়ে সুপ্রিম কোর্টে ভারতীয় নারীর আবেদন।

অনলাইন পর্নোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন ভারতীয় এক বিশিষ্ট হিন্দু নারী। স্বামীর তীব্র পর্ন আসক্তি নিয়ে দেশটির সুপ্রিম কোটে‍র্র দ্বারস্থ হয়েছেন তিনি। এর ফলে নিজেদের বৈবাহিক সম্পর্ক ছিন্নের দাবিও করের ২৭ বছর বয়সী ওই দুঃসাহসী নারী। ভারতের মুম্বাইয়ের অধিবাসী ঐ নারী তার স্বামীর এই আসক্তির জন্য পর্নোগ্রাফিক সাইটগুলোকে দোষারোপ করেছেন। এর ফলে তাদের দাম্পত্য জীবন ‘শেষ’ হয়ে যাচ্ছে তার দাবি। তিনি বলেন, এই অভ্যাসের কারণে তার ৩৫ বছর বয়সী এত বেশি ‘বিকৃত মানসিকতার’ হয়ে গেছেন যে তিনি তার দৈনন্দিন জীবনের সব কাজকর্ম এড়িয়ে যাওয়া শুরু করেছেন। এমনকি স্ত্রীর শারিরীক বা মানসিক চাহিদা মেটাতে গিয়েও স্বামীর আচরণ একই রকম থাকছে। স্বামী নিজেই স্ত্রীকে বিবাহ বিচ্ছেদে জোর করছেন, এমনকি ইতোমধ্যে এক পারিবারিক আদালতের শরণাপন্নও হয়েছেন বলে আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে। আইনজীবী কাবমেশ ভাসওয়ানি’র মাধ্যমে আদালতে পর্নোগ্রাফিক সাইট বন্ধের দাবি জানান তিনি। আদালতে দাখিল করা নথিতে ওই নারী বলেন, “আমার স্বামী পর্নে আসক্ত পড়েছেন আর নিজের অনেক মূল্যবান সময় পর্ন দেখে নষ্ট করছেন...এর ফলে তার পুরুষত্ব ও শক্তি কমে...