Posts

Showing posts from July 28, 2019

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে।

Image
ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে। ফেসবুকে অনেকটা আড়ালেই বেশ কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে রয়েছে পরিচয় গোপন করে অ্যাকাউন্ট খোলার সুবিধা বাতিল করার মতো ব্যবস্থাও। এখন অন্তত একটা প্রোফাইল ছবি ও অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য না দিলে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না ফেসবুক। এ ছাড়া অনেকটা জোর করেই ফেসবুকে মোবাইল নম্বর দিতে বাধ্য করা হচ্ছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নামে প্রোফাইলের ছবি ও মোবাইল নম্বর দেওয়া ছাড়া অ্যাকাউন্ট খোলা এখন কঠিন। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে এবং বেনামে নিপীড়নকারীদের অ্যাকাউন্ট তৈরি ঠেকাতে এ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে ফেসবুক কর্তৃপক্ষ। আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, যাঁদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাঁদের জন্য ফেসবুকে প্রোফাইলের বাড়তি তথ্য দেওয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে লগইন করতে গেলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এসব অ্যাকাউন্টের মালিকদের। যদি এসব অ্যাকাউন্টে মোবাইল নম্বর দেওয়া না থাকে, তবে ফেসবুক মোবাইল নম্বর ও অন্তত একটি প্রোফাইল ছবি চাইবে। তবে একই মোবাইল নম্বর দিয়ে একাধিক ফেসবুক আইডি খোলার সুযোগ রাখেনি ফেসবুক। ...