Posts

Showing posts from July 23, 2018

প্লে স্টোর থেকে আপনার ফোনে ম্যালওয়্যার!

Image
আপনার অ্যানড্রয়েড ফোন বা ট্যাবে কি প্রায়ই বিরক্তিকর পপআপ উইন্ডো ভেসে ওঠে, তাহলে হয় তো আপনি ম্যালওয়্যারের ফাঁদেই পড়েছেন। চিন্তার বিষয় বটে! তবে আরো বড় চিন্তার বিষয় হলো সেই ম্যালওয়্যার হয় তো বা আপনার ফোনে এসেছে অফিসিয়াল গুগল প্লে স্টোর থেকেই। ব্লিপিং কম্পিউটারে প্রকাশিত নতুন এক তথ্য থেকে এমনটিই জানা যায়। তাদের দাবী, ক্ষতিকর অ্যাপ তৈরিকারকরা গুগল প্লে স্টোরে বা আপনার স্মার্ট ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে দিতে সক্ষম হয় একটি পদ্ধতি অবলম্বন করে। ড্রপার্স নামক একধরনের কোড ব্যবহার করে তারা এটা করে থাকে, যা কোনো অ্যাপের ভেতরে গোপনে লুকানো থাকে, আর তা ডিভাইসকে আক্রান্ত করে কয়েকটি ধাপে। এই ড্রপার্সগুলোকে খুজে পাওয়া খুব কঠিন, কারণ সেগুলোকে কোড করা হয় কোনো অ্যাপের ভেতরে। আর ড্রপার্স নিজে কোনো ক্ষতি না করলেও তা ফোনে বিভিন্নভাবে ক্ষতিকর ম্যালওয়্যার ডাউনলোড করে। ড্রপারের বিস্তৃতি ক্রমেই বাড়ছে। তার কারণ— সেগুলো খুব গোপনে আপনার অ্যানড্রয়েড ফোনে প্রবেশ করতে পারে। আর তা করতে তারা সক্ষম হচ্ছে কারণ, সেগুলো গুগল প্লে স্টোরের অ্যাপগুলোর মাধ্যমেই ফোনে ঢোকে। ড্রপারগুলো ট্রোজান হর্সের মতোই কাজ করে। যখন কোনো অ্...