"আমার রাজনৈতিক জীবনের সফলতা ও ব্যার্থতা"
সবাইকে পুরা পোষ্টটি পড়ার জন্য জোড় অনুরোধ জানাচ্ছি। (আত্মজীবনী মূলক) ---এম,তৌহিদুজ্জামান মারুফ আমার যতদুর মনে পড়ে ১৯৯১ সালে আমি তখন প্রাথমিক শেষ করে কেবল মাধ্যমিকে পদার্পন করেছি।বয়স কতই বা হবে ষোল কি সতেরো।তেমন কিছু বোঝার আগেই আমার খুব কাছের কিছু বড় ভাই দের হাত ধরে ছাত্র রাজনীতিতে পদার্পন।নাম "বাংলাদেশ ছাত্রলীগ" স্কুল কমিটির ৩নং সহ- সভাপতি। বঙ্গবন্ধুর আদর্শে গড়া "বাংলাদেশ ছাত্রলীগ"।যদিও বন্ধুদের মুখে শুনে শুনে,বঙ্গবন্ধুর জীবনী পড়ে,বঙ্গবন্ধুর প্রতি আমার একটা অন্যরকম আকর্শন বা শ্রদ্ধা কাজ করতো।বঙ্গবন্ধুর ভাষণ আমাকে জানি অন্য রকম একটি সংগ্রামের,বিপ্লবের, এবং সাহসের সঞ্চয় করতো।আমাকে জানি খুব বেশি প্রতিবাদি হতে ইচ্ছে করতো।যদিও আমার পরিবার থেকে এ বিষয়ের উপর কোন প্রকার সাপোর্ট আমি পাইনি,বরং তারা আমাকে নিরুৎসাহিত করেছিলো, রাজনীতি থেকে। তখন ছিলো বি,এন,পির শাসনামল।আমার বড় ভাইয়েরা ডাক দিলো বি,এন,পি,জামাত বিরোধী মিছিল করার জন্য।"এই খালেদা গদি ছাড়,গদি কি তোর বাপদাদার"।এরকম আরো অনেক রক্ত গরম করা স্লোগান।যখন জয় বাংলা বলে স্লোগান দিতাম সত্যি মনে হত শরীরের রক্ত দ্...