Posts

Showing posts from October 3, 2018

স্মার্টফোন থেকে হারিয়ে যাবে যেসব ফিচার

Image
নতুন কিছু এলে পুরোনো অনেক কিছু হারিয়ে যায়। প্রযুক্তির অনেক কিছুই এমন নিয়মে বাঁধা। স্মার্টফোনের কথাই ধরা যাক। একসময় স্মার্টফোনের যেসব ফিচার ছিল দারুণ জনপ্রিয়, তা সময়ের সঙ্গে জনপ্রিয়তা হারাচ্ছে। স্মার্টফোন ব্র্যান্ডগুলো নকশা ও উদ্ভাবনে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকার চেষ্টা করছে। ক্যামেরা, হেডফোন জ্যাক কিংবা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো বিষয়গুলোয় পরিবর্তন আসছে। একসময়ের নতুন অনেক প্রযুক্তি শিগগিরই হয়তো স্মার্টফোন থেকে হারিয়ে যাবে। এ রকম কয়েকটি ফিচার সম্পর্কে জেনে নিন: একক ক্যামেরা: আগে স্মার্টফোনে ভালো ক্যামেরা মানেই ছিল বিস্ময়। স্মার্টফোনের পেছনে ভালো মানের ক্যামেরার আশা করতেন ব্যবহারকারীরা। কিন্তু এখন স্মার্টফোন নির্মাতারা এক ক্যামেরায় আটকে নেই। ডুয়েল বা ট্রিপল লেন্সের ক্যামেরার ফোন দেখা যাচ্ছে। গুঞ্জন উঠেছে, স্মার্টফোনের পেছনে ৫টি সেন্সর নিয়েও। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: স্মার্টফোন থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি বিদায় নিতে পারে। অ্যাপল তাদের এক্সএস, এক্সএস ম্যাক ও এক্সআর মডেলের আইফোনে পৃথকভাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়নি। নিরাপত্তার জন্য যুক্ত করেছে ফেস আইডি প্রযুক্তি।...