হঠাৎ ঘুমের মধ্যে বোবায় ধরা কী এবং কেন ধরে? পড়ুন বিস্তারিত…
গভীর রাত পর্যন্ত জেগে থেকে এই ব্যাপারটা নিয়ে লেখার চিন্তা মাথায় আসলো। লেখাটি ঘুম এবং স্বপ্নের সম্পর্ক নিয়ে। ঘুমে প্রায়ই আমরা উপর থেকে নিচে পড়ে যাওয়ার অনুভূতি পাই। আবার কখনো চোখ খোলা রেখেও এক চুল পরিমাণ নড়তে পারিনা। কেন? কী তার বৈজ্ঞানিক বিশ্লেষণ? তা নিয়েই আমার এই লেখা। তবে একটা কথা বলে রাখি, এগুলো কোন রোগ নয়। মানুষমাত্রই এসবের শিকার হতে পারে। আমার নিজেরও এমন অভিজ্ঞতা হয়েছে অনেকবার। যেমন ধরুন, আপনি আজ রাতে ঘুমাতে গেলেন। বাতি নিভালেন, নরম বিছানায় গা এলিয়ে দিলেন, অল্প অল্প তন্দ্রা লেগে এলো, হঠাৎ মনে হলো আপনি অনেক উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছেন। চমকে উঠলেন আপনি। আবার হয়তো একদিন আপনি আরামেই ঘুমিয়ে আছেন। হটাৎ ঘুমটা একটু পাতলা হতে লাগলো আর আপনি দেখলেন যে আপনি আর নড়াচড়া করতে পারছেন না। মনে হচ্ছে কেউ আপনাকে চেপে ধরে আছে। আপনি প্রাণপনে চিৎকার করতে চাইছেন কিন্তু গলা দিয়ে কোন স্বর বের হচ্ছে না। একটা আঙ্গুলও নাড়াতে পারছেন না আপনি। কিছুক্ষন পর ঘেমে উঠলেন আপনি। স্বাভাবিক হয়ে আসলো সবকিছু। উপরের ঘটনা দুটি জীবনে ঘটেনি এমন মানুষ পাওয়া বিরল। তাছাড়াও আপনি ঘুমের মধ্যে কথা বলা, ন...