গ্রামীণফোনের ফোর জি সেবার যাত্রা শুরু আজ থেকে।
ফোর জি সেবা চালু করল গ্রামীণফোন কম্পানি। নিজেদের প্রতিষ্ঠানের সামনে আনন্দে মেতে উঠে গ্রামীণফোনের শুভানুধ্যায়ী। ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় আজ থেকে ফোর জি সেবা চালু করেছে গ্রামীণফোন। এর মাধ্যমে দেশব্যাপী ফোর জি চালু করার প্রক্রিয়া শুরু হলো। গ্রামীণফোনের প্রধান নির্বাহী (সিইও) মাইকেল ফোলি লাইসেন্স প্রদান অনুষ্ঠানস্থল থেকেই ফেসবুক লাইভের মাধ্যমে ফোর জি চালুর ঘোষণা দেন। অন্যদিকে প্রতিষ্ঠানটির ডেপুটি সিইও ইয়াসি আজমান জিপি হাউজে কর্মীদের নিয়ে ফোর জি উদ্বোধন উদযাপন করেন। গ্রামীণফোনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকার বসুন্ধরা, বারিধারা, এবং গুলশান এলাকাসহ চট্টগ্রামের দামপাড়া, খুলশী এবং নাসিরাবাদে ফোর জি সেবা চালু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের আরো এলাকা ফোর জি সেবার আওতায় আসবে। বেশিরভাগ বিভাগীয় শহরে অচিরেই ফোর জি চালু হবে। প্রতিষ্ঠানটি থ্রি জির ক্ষেত্রে যেমন করেছিল এবারেও একই রকম দ্রুতগতিতে ফোর জি বিস্তার করা হবে। আগামী ছয় মাসের মধ্যেই সব জেলা শহরে ফোর জি পৌঁছে যাবে। গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, ‘আজ ...