Posts

Showing posts from March 16, 2018

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্র এসিডদগ্ধ!

Image
জামালপুর পৌরসভার রশিদপুর গ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রকে এসিড মেরেছে এক ছাত্রী। আহত ওই ছাত্রের নাম মাহমুদুল হাসান মারুফ (১৭)। এসিডে তার মুখমণ্ডল ও কাঁধ ঝলসে গেছে। তাকে গতকাল শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ওই ছাত্রী ভাবনা আক্তার রিয়া ও তার মা হাসি বেগম সুজেদাকে আটক করেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রশিদপুর গ্রামের আহত মাহমুদুল হাসান মারুফ জামালপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইলেকট্রনিকস টেকনোলজির প্রথম বর্ষের ছাত্র। একই গ্রামের বাসিন্দা ও  ঝাউগড়া বঙ্গবন্ধু কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ভাবনা আক্তার রিয়া মাহমুদুল হাসান মারুফকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মারুফ তাতে সাড়া দেয়নি। এর মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মারুফ তার বন্ধু সাইফুলকে নিয়ে রিয়ার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় রিয়া মারুফকে বাড়ির ভেতরে বৈদ্যুতিক লাইনের ত্রুটি ঠিক করে দিতে বলে। মারুফ দিনের বেলা এসে ঠিক করে দেবে বলে চলে যাচ্ছিল। এ সময় আকস্মিক মারুফের মুখে এসিড ছুড়ে মারে রিয়া। এরপর মারুফ চিত্কার দিয়ে ...

মধ্যম বাজেটে ৪ জিবি র‌্যামের সেরা ৯টি স্মার্টফোন।

Image
র‌্যাম স্মার্টফোনের গুরুত্বপূর্ণ একটি ফিচার। শক্তিশালি র‌্যাম স্মার্টফোনে পর্যাপ্ত সংখ্যক অ্যাপস সক্রিয় রাখতে সহায়ক। র‌্যাম যত বেশি ততবেশি মসৃণ হয় স্মার্টফোনের কার্যক্রম। গেমিং এবং সার্ফিং এর জন্যও র‌্যাম বেশ সহায়ক। র‌্যামের সাইজ যত বড় হবে তত গেমস খেলা বা যে কোনো তৎপরতা আরো মসৃণ হয়ে আসবে। আসুন জেনে নেওয়া যাক সম্প্রতি বাজারে এসেছে এমন ৯টি স্মার্টফোনের কথা যেগুলোর দাম অল্প হলেও র‌্যাম বেশ বড়। ১. শাওমি রেডমি নোট ৫ ফোনটিতে আছে ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে, ৩/৪জিবি র‌্যাম, ১২এমপি ও ৫ এমপি ক্যামেরা, কোয়লকম স্ন্যাপড্রাগন ৬২৫ ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৭.১.২ নুগেট অপারেটিং সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৪০০০ এমএএইচ এর ব্যাটারি। বাংলাদেশে দাম পড়বে প্রায় ১৮ হাজার টাকা। ২. হুয়াওয়ে অনার ৭ এক্স এতে আছে ৫.৯৩ ইঞ্চি ডিসপ্লে, ৪জিবি র‌্যাম, ১৬ এমপি+২এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা, ৮এমপি ফ্রন্ট ক্যামেরা, হাইসিলিকন কিরিন ৬৫৯ ২.৩ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৭.০ অপারেটিং সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩৩৪০ এমএএইচ ব্যাটারি। বাংলাদেশে ফোনটির দাম পড়বে প্রায় ২৫ হাজার টাকা। ...