মনের কথা বলে দেবে যন্ত্র !
কথায় বলে, মানুষের মনের কথা বুঝা দায়। মন কি চায় তা সে নিজেই জানে। আপনার আমার বুঝার উপায় নেই। কিন্তু এমন কথা পেছনে ফেলে আপনি কি ভাবছেন তা বলে দেয়ার যন্ত্র আবিষ্কার করেছেন এক বিজ্ঞানী। আপনার কথা ধরা পড়বে বিজ্ঞানী জ্যাক গ্যালান্টের যন্ত্রে। মানুষের মন বোঝার এমন যন্ত্র আবিষ্কার করেছেন তিনি। আপনার চিন্তা ডিকোডিং করে তা অনায়াসে বলে দিতে পারবেন তিনি। মানুষের মনের কথা পড়তে পারেন এই বিজ্ঞানী। তবে তার আবিষ্কৃত যন্ত্রের সাহায্যেই বলে দিতে পারবেন। জ্যাকের তৈরি যন্ত্রে থাকা মুভি দেখলে মস্তিষ্কে যে ছবি তৈরি হয়, তার কোড বিশ্লেষণ করতে পারেন তিনি। এ-সংক্রান্ত একটি প্রতিবেদন সম্প্রতি বিবিসিতে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গবেষক জ্যাক গ্যালান্ট। গ্যালান্টের পরীক্ষায় অংশ নেয়া ব্যক্তিকে প্রথমে ওই যন্ত্রের সাহায্যে একটি মুভি দেখানো হয়। এসময় তার মস্তিষ্কে যাওয়া সংকেতগুলো পরিমাপ করতে থাকেন গবেষকরা। এরপর মস্তিষ্কের সেই ঝাপসা, কম্পোজিট ছবিগুলোকে একটি বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে পুনর্নিমাণ করা হয়। কোনো ব্যক্তি কোনো কিছু দেখার পর মস্তিষ্কে যে সংকেত যায়, সেগুলো মে...