Posts

Showing posts from September 8, 2018

সত্যায়িত করণ পদ্ধতি বাতিলের আবেদ।

Image
দেশে লাখ লাখ চাকরিপ্রার্থী রয়েছেন, যাঁরা প্রতিদিন চাকরির আবেদন করার জন্য ছবি ও কাগজপত্র সত্যায়িত করতে প্রথম শ্রেণির কর্মকর্তাদের পেছনে ছোটেন; শিকার হন সীমাহীন দুর্ভোগের। শুধু চাকরিই নয়, দেশে শিশু থেকে বয়স্ক পর্যন্ত বিভিন্ন শ্রেণির-পেশার প্রায় সব নাগরিককে পড়াশোনা, পাসপোর্ট আবেদন, বিভিন্ন যোগ্যতার সনদসহ বিভিন্ন কাগজপত্র বাধ্যতামূলকভাবে সত্যায়িত করতে হয়। সরকার নির্ধারিত প্রথম শ্রেণির কর্মকর্তার কাছে সত্যায়িত করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আবার অনেকেই এসব ঝামেলা এড়াতে জালিয়াতির আশ্রয় নেন। অনেকেই ভুয়া সত্যায়িত সিলমোহর বানিয়ে জাল সই দিয়ে নিজের সত্যায়ন নিজেই করেন, যদিও সব কাগজপত্র আসল। তাই অযাচিত জনবিড়ম্বনা থেকে রেহাই পেতে এই পদ্ধতি বাতিল করাই সবচেয়ে উত্তম। ছবিঃ-জাতীয় প্রেসক্লাবের সামনে।