Posts

স্মার্টফোন থেকে হারিয়ে যাবে যেসব ফিচার

Image
নতুন কিছু এলে পুরোনো অনেক কিছু হারিয়ে যায়। প্রযুক্তির অনেক কিছুই এমন নিয়মে বাঁধা। স্মার্টফোনের কথাই ধরা যাক। একসময় স্মার্টফোনের যেসব ফিচার ছিল দারুণ জনপ্রিয়, তা সময়ের সঙ্গে জনপ্রিয়তা হারাচ্ছে। স্মার্টফোন ব্র্যান্ডগুলো নকশা ও উদ্ভাবনে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকার চেষ্টা করছে। ক্যামেরা, হেডফোন জ্যাক কিংবা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো বিষয়গুলোয় পরিবর্তন আসছে। একসময়ের নতুন অনেক প্রযুক্তি শিগগিরই হয়তো স্মার্টফোন থেকে হারিয়ে যাবে। এ রকম কয়েকটি ফিচার সম্পর্কে জেনে নিন: একক ক্যামেরা: আগে স্মার্টফোনে ভালো ক্যামেরা মানেই ছিল বিস্ময়। স্মার্টফোনের পেছনে ভালো মানের ক্যামেরার আশা করতেন ব্যবহারকারীরা। কিন্তু এখন স্মার্টফোন নির্মাতারা এক ক্যামেরায় আটকে নেই। ডুয়েল বা ট্রিপল লেন্সের ক্যামেরার ফোন দেখা যাচ্ছে। গুঞ্জন উঠেছে, স্মার্টফোনের পেছনে ৫টি সেন্সর নিয়েও। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর: স্মার্টফোন থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি বিদায় নিতে পারে। অ্যাপল তাদের এক্সএস, এক্সএস ম্যাক ও এক্সআর মডেলের আইফোনে পৃথকভাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়নি। নিরাপত্তার জন্য যুক্ত করেছে ফেস আইডি প্রযুক্তি।...

জাকারবার্গসহ ফেসবুকের কর্মীরাও হ্যাকিংয়ের শিকার

Image
ফেসবুকের খুব বাজে সময় যাচ্ছে। আবার নয় কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য বেহাত হয়ে যাওয়ার ঘটনাকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এর আগে গত আগস্ট মাসেই কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে পড়েছিল ফেসবুক। এবারের ঘটনায় ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গসহ প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গের অ্যাকাউন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন। গত শুক্রবার ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, হ্যাকাররা ডিজিটাল টোকেন চুরি করে নিয়েছে। যার মাধ্যমে পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে, যা ফেসবুকের সবচেয়ে বাজে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা। প্রতি মাসে প্রায় ২২০ কোটি ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, অ্যাকাউন্টের কোনো তথ্য অপব্যবহার করেছে, নাকি ব্যক্তিগত তথ্য চুরি করেছে, তা এখনো ঠিক করতে পারেনি তারা। এখনো আক্রমণকারী সম্পর্কে বা কোন দেশের ব্যবহারকারী বেশি আক্রান্ত হয়েছে, সে তথ্য প্রকাশ করেনি। তবে ফেসবুকের প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি বড় ধরনের আক্রমণ। এ বছরের শুরুতে ৮...

"আমার রাজনৈতিক জীবনের সফলতা ও ব্যার্থতা"

Image
সবাইকে পুরা পোষ্টটি পড়ার জন্য জোড় অনুরোধ জানাচ্ছি। (আত্মজীবনী মূলক) ---এম,তৌহিদুজ্জামান মারুফ আমার যতদুর মনে পড়ে ১৯৯১ সালে আমি তখন প্রাথমিক শেষ করে কেবল মাধ্যমিকে পদার্পন করেছি।বয়স কতই বা হবে ষোল কি সতেরো।তেমন কিছু বোঝার আগেই আমার খুব কাছের কিছু বড় ভাই দের হাত ধরে ছাত্র রাজনীতিতে পদার্পন।নাম "বাংলাদেশ ছাত্রলীগ" স্কুল কমিটির ৩নং সহ- সভাপতি। বঙ্গবন্ধুর আদর্শে গড়া "বাংলাদেশ ছাত্রলীগ"।যদিও বন্ধুদের মুখে শুনে শুনে,বঙ্গবন্ধুর জীবনী পড়ে,বঙ্গবন্ধুর প্রতি আমার একটা অন্যরকম আকর্শন বা শ্রদ্ধা কাজ করতো।বঙ্গবন্ধুর ভাষণ আমাকে জানি অন্য রকম একটি সংগ্রামের,বিপ্লবের, এবং সাহসের সঞ্চয় করতো।আমাকে জানি খুব বেশি প্রতিবাদি হতে ইচ্ছে করতো।যদিও আমার পরিবার থেকে এ বিষয়ের উপর কোন প্রকার সাপোর্ট আমি পাইনি,বরং তারা আমাকে  নিরুৎসাহিত করেছিলো, রাজনীতি থেকে। তখন ছিলো বি,এন,পির শাসনামল।আমার বড় ভাইয়েরা ডাক দিলো বি,এন,পি,জামাত বিরোধী মিছিল করার জন্য।"এই খালেদা গদি ছাড়,গদি কি তোর বাপদাদার"।এরকম আরো অনেক রক্ত গরম করা স্লোগান।যখন জয় বাংলা বলে স্লোগান দিতাম সত্যি মনে হত শরীরের রক্ত দ্...

রোবটে বাড়বে কর্মসংস্থান: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

Image
স্বয়ংক্রিয় প্রযুক্তির দখলে চলে যেতে পারে লাখ লাখ চাকরি, কিন্তু এ নিয়ে এতোটা ভয়ের কিছু নেই। কারণ রোবটের বদৌলতে হয়তো এর চেয়ে বেশি কর্মসংস্থান হবে-- এমন আভাস দিয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। বিবিসি’র প্রতিবেদনে ‘থিংক ট্যাংক’ আখ্যা পাওয়া এই সুইস অলাভজনক সংস্থার হিসাব মতে, ২০২২ সালের মধ্যে রোবট বিশ্বব্যাপী সাড়ে সাত কোটি চাকরি সরিয়ে দেবে কিন্তু ১৩.৩০ কোটি নতুন কর্মসংস্থান করবে। সব মিলিয়ে বিষয়টিকে ‘ইতিবাচক’ হিসেবেই দেখছে সংস্থাটি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, কম্পিউটিংয়ে উন্নতি কর্মীদের জন্য নতুন কাজের সুযোগ এনে দেবে। কিন্তু অন্য অনেকেই সতর্ক করে বলেছেন হারানো চাকরিগুলোর বদলে নতুন চাকরি আসবে এমন কোনো নিশ্চয়তা নেই- জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফ বলেছে, রোবট আর অ্যালগরিদম বর্তমান কাজগুলোর উৎপাদনক্ষমতা “অনেক বেশি উন্নত” করবে আর এর ফলে সামনের বছরগুলোতে নতুন অনেক কর্মসংস্থান হবে। এর ফলে আরও বেশি ডেটা বিশ্লেষক, সফটওয়্যার নির্মাতা ও সামাজিক মাধ্যম বিশেষজ্ঞের সঙ্গে গ্রাহক সেবাদাতা ও শিক্ষদের মতো ‘স্বতন্ত্র মানব বৈশিষ্ট্য’ভিত্তিক কাজ দেখা যাবে।   সংস্থাটি...

মোবাইল ফোনের কলরেট কমিয়ে ২৫ পয়সা করার দাবি

Image
মোবাইল ফোনে প্রতি মিনিটের কলরেট আগের মতো ২৫ পয়সা বা তার কম রাখা যায় কিনা সেবিষয়ে গণশুনানি করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মুক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মহিউদ্দীন আহমেদ বেশ কিছু দাবি তুলে ধরেন । তিনি বলেন, অফ নেট ও অন নেট প্রথা বাতিল করে সরাসরি একক কল লাইন চালু করতে হবে। টেলিযোগাযোগ প্রযুক্তি খাতে গ্রাহক সুরক্ষা দেওয়ার জন্য একটি আলাদা আইন ও কমিশন করতে হবে। কলরেটের ক্ষতিপূরণ গ্রাহককে দ্রুত ফেরত দিতে হবে। এছাড়া এক মাসের মধ্যে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা সমস্যার সমাধান, ইন্টারনেটের ওপর ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে দ্রুত বাস্তবায়ন, প্রমোশনাল ম্যাসেজ যত্রতত্র পাঠানো বন্ধের নির্দেশনা প্রদান, এমএনপি চালুর আগে চার্জ নির্ধারণ ও ফোরজি চালুর ক্ষেত্রে নিয়ন্ত্রণ সংস্থার চুক্তি অনুযায়ী মোবাইল ইন্টারনেটের গতি ২০ এমবিপিএস ছয় মাসের মধ্যে বাস্তবায়নের দাবি জানান তিনি। গত ১৪ অগাস্ট নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এক প্রজ্ঞাপণে জানানো হয়, এখন থেকে ভয়েস কলরেট সর্বনিম্ন ২৫ পয়সার স্থলে ৪৫ পয়সা এবং সর্বোচ্চ রেট ২ টাকা থাকবে। ...

আমি আল্লাহ কে বলে দেবো সব!

Image
ফেসবুকের একটি স্ট্যাটাস হৃদয়ে হাহাকারের প্রতিধ্বনি তুলছে অবিরাম। মানুষ কতোটা সইতে পারে? চোখের কান্না পানি হয়ে ঝরে বলে দৃশ্যমান। কিন্তু হৃদয়ের কান্না? রক্তক্ষরণ? কোন্ শব্দ/বাক্য/প্রতিক্রিয়া দিয়ে মাপা যায় এর গভীরতা? সামাজিক মাধ্যমে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়েছে সর্বত্র। সিরিয়ার তিন বছরের এক যুদ্ধাহত শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তে বললো- ‘আমি আল্লাহকে সব বলে দিবো!’ শিশুটির রক্তমাখা ছবিটির দিকে তাকালেই বুঝে নেওয়া যায় সে আল্লাহর কাছে কী বলবে। সভ্যতার দ্বান্দ্বিক যুদ্ধ চলছে। এ দ্বন্দ্ব বিশ্বাসের, এ দ্বন্দ্ব আদর্শের। একটি আদর্শকে প্রত্যাখ্যান করতে হয় আর একটি আদর্শ দিয়ে।  ক্ষমতা, শক্তি, জোর দিয়ে আদর্শকে মোকাবেলা করতে গেলেই দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে। সেই দ্বান্দ্বিক যুদ্ধে আদর্শবানরা কখনো কখনো পরাজিত হলেও তাদের বিশ্বাসের পরাজয় ঘটে না। বিশ্বাসী তো সে-ই, যে প্রয়োজনে জীবন দিয়েও প্রমাণ করতে পারে ‘আমার বিশ্বাসের প্রতি আমি অবিচল’। সিরিয়ান এই শিশুটি সভ্যতা, যুদ্ধ, দ্বন্দ্ব, আদর্শ- এগুলো হয়তো পরিষ্কার করে বুঝতে পারেনি। কিন্তু তার ‘বিশ্বাস’ কতো প্রবল! ‘আমি আল্লাহকে সব বল...

সত্যায়িত করণ পদ্ধতি বাতিলের আবেদ।

Image
দেশে লাখ লাখ চাকরিপ্রার্থী রয়েছেন, যাঁরা প্রতিদিন চাকরির আবেদন করার জন্য ছবি ও কাগজপত্র সত্যায়িত করতে প্রথম শ্রেণির কর্মকর্তাদের পেছনে ছোটেন; শিকার হন সীমাহীন দুর্ভোগের। শুধু চাকরিই নয়, দেশে শিশু থেকে বয়স্ক পর্যন্ত বিভিন্ন শ্রেণির-পেশার প্রায় সব নাগরিককে পড়াশোনা, পাসপোর্ট আবেদন, বিভিন্ন যোগ্যতার সনদসহ বিভিন্ন কাগজপত্র বাধ্যতামূলকভাবে সত্যায়িত করতে হয়। সরকার নির্ধারিত প্রথম শ্রেণির কর্মকর্তার কাছে সত্যায়িত করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আবার অনেকেই এসব ঝামেলা এড়াতে জালিয়াতির আশ্রয় নেন। অনেকেই ভুয়া সত্যায়িত সিলমোহর বানিয়ে জাল সই দিয়ে নিজের সত্যায়ন নিজেই করেন, যদিও সব কাগজপত্র আসল। তাই অযাচিত জনবিড়ম্বনা থেকে রেহাই পেতে এই পদ্ধতি বাতিল করাই সবচেয়ে উত্তম। ছবিঃ-জাতীয় প্রেসক্লাবের সামনে।