রিভ অ্যান্টিভাইরাস-এর লাইসেন্স বিনামূল্যে পাওয়ার সুযোগ

স্বাধীনতার মাসে রিভ অ্যান্টিভাইরাস-এর ট্রায়াল সংস্করণ ইনস্টলকারীদের বিনামূল্যে এক বছরের লাইসেন্স জিতে নেয়ার সুযোগ দিচ্ছে এর নির্মমতা প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।

স্বাধীনতার মাস উপলক্ষ্যে এ মাসে রিভ অ্যান্টিভাইরাসের ওয়েবসাইটের লিংক থেকে অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি বা টোটাল সিকিউরিটি– যে কোনো সংস্করণের ৩০ দিনের বিনামূল্যের ট্রায়াল ডাউনলোড করে ব্যবহার করলেই এই সুযোগ পাওয়া যাবে।

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৮।  ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলা এ আয়োজনে এবারও অংশ নিয়েছিল বাংলাদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতের সবচেয়ে বড় এই প্রদর্শনীর এবারের আসরে রিভ সিস্টেমস নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে। এগুলো হচ্ছে- ইলিগাল ভিওআইপি ডিটেকশন সলিউশন এবং মোবাইল ওটিটি। অবৈধ ভিওআইপি শনাক্ত করতে উদ্ভাবিত ‘ইলিগাল ভিওআইপি ডিটেকশন সলিউশন’ নিয়ে নীতিনির্ধারণী সংস্থা ও টায়ার ওয়ান মোবাইল অপারেটরগুলোর মধ্যে সমঝোতা হওয়াকে ‘আশাব্যঞ্জক’ হিসেবে দেখছে রিভ। অন্যদিকে ওটিটি সেবায় অডিও কলের পাশাপাশি রয়েছে এসএমএস, গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং ও ভিডিও কলসহ মোবাইল টপআপের সুবিধা। এই সেবা বর্তমানে ভারতি এয়ারটেলসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান ব্যবহার করছে বলে জানিয়েছে দেশিয় প্রতিষ্ঠানটি।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের তৃতীয় দিন বুধবার রিভ সিস্টেমসের নিজস্ব প্যাভিলিয়ন পরিদর্শন করেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশের (অ্যামটব) টিআইএম নুরুল কবীর এবং বিটিআরসি’র জ্যেষ্ঠ সহকারি পরিচালক খালেদ ফয়সাল রহমান।

রিভের প্রদর্শিত বিভিন্ন পণ্য ও সেবা পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ প্রতিনিধি দল প্রযুক্তি শিল্পের বিকাশে রিভের ভূমিকা নিয়ে এর প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী এম রেজাউল হাসানের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রিভ সিস্টেমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আজমত ইকবাল এবং হেড অফ গ্লোবাল সেলস রায়হান হোসেন।

এম রেজাউল হাসান বলেন, “অবৈধ ভিওআইপি শনাক্তকরণ নিয়ে ইতোমধ্যে আমরা একাধিক আফ্রিকান, সিআইএস ও অন্যান্য উপমহাদেশীয় প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যপক সাড়া পেয়েছি।”

রিভ অ্যান্টিভাইরাস-এর জ্যেষ্ঠ বিপনণ ব্যবস্থাপক ইবনুল করিম রূপেন জানান, “বাংলাদেশে একমাত্র রিভ অ্যান্টিভাইরাস দিচ্ছে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা। এমনকি তা ট্রায়াল ব্যবহারকারীদের জন্যও।”

(সংগৃহীত খবর)

আমার ফেসবুক লিংক...........


Comments

Popular posts from this blog

"আমার রাজনৈতিক জীবনের সফলতা ও ব্যার্থতা"

প্রতিদিন একটি আমলকি খেলে কী হয়?

পারমাণবিক বোমা আসলে কি ? এটি কিভাবে কাজ করে ?