অ্যান্ড্রয়েডের পরিবর্তে ফিউশিয়া ব্যবহার করবে গুগল!


গুগল নতুন একটি অপারেটিং সিস্টেম তৈরি করছে বলে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। গত বছর বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশের পর আলোচনা আরও বিস্তার লাভ করে। বলা হচ্ছে, অ্যান্ড্রয়েডের উত্তরাধিকারী হবে গুগলের তৈরি নতুন অপারেটিং সিস্টেম ফিউশিয়া।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ফিউশিয়া অপারেটিং সিস্টেমটি বিশাল আকারে তৈরি করা হচ্ছে। এটা একই সঙ্গে গুগল ক্রোম এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিকল্প হিসেবে কাজ করবে। প্রতিবেদনে আরও বলা হয়, ভবিষ্যতে গুগলের তৈরি সব ডিভাইসে এই অপারেটিং ফিউশিয়া ব্যবহার করা হতে পারে।
ফিউশিয়া অপারেটিং সিস্টেম তৈরির দলটিকে আরও শক্তিশালী করা হয়েছে। বিভিন্ন প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম বলছে, বর্তমানে এই দলের সদস্য সংখ্যা ১০০ জনেরও বেশি। ফিউশিয়া অপারেটিং সিস্টেম ভয়েস কমান্ড সাপোর্টেড হতে পারে।
ফিউশিয়া অপারেটিং সিস্টেম তৈরির সঙ্গে জড়িত রয়েছেন গুগল ডিজাইনের ভাইস প্রেসিডেন্ট মাতিয়াস ডুয়ার্টে। আগামী ৫ বছরের মধ্যে ফিউশিয়াকে শীর্ষ অবস্থানে নিয়ে যেতে চান তারা। যদিও এই অপারেটিং সিস্টেম কবে নাগাদ অবমুক্ত করা হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি।

Comments

Popular posts from this blog

"আমার রাজনৈতিক জীবনের সফলতা ও ব্যার্থতা"

প্রতিদিন একটি আমলকি খেলে কী হয়?

পারমাণবিক বোমা আসলে কি ? এটি কিভাবে কাজ করে ?